1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

১০দফা দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ১১.৪৫ পিএম
  • ২৯২ Time View

দলীয় নেতাকর্মী গ্রেফতার, মিথ্যা মামলা, হয়রানি, সরকারের দুর্নীতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও সরকারের পদত্যাগসহ ১০দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৯ থেকে ২৭ মে ঢাকা মহানগরসহ দেশের ২৮ জেলায় জনসমাবেশ কর্মসূচি পালিত হবে।

শনিবার (১৩ মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দুপুর আড়াইটায় বিক্ষোভ শুরুর আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার-প্লাকার্ড হাতে মিছিল নিয়ে কর্মীরা আসেন সভাস্থলে। নাইটিংঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত লোকারণ্য হয় হাজারো কর্মীর অবস্থানে। বেলা গড়াতেই মঞ্চে আসেন বিএনপির শীর্ষ নেতারা।

এরপরই প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ১০দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। জানান, ১০ দফা দাবি আদায়ে ১৯ মে (শুক্রবার) ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলা ও মহানগরে জনসমাবেশ হবে। ২০ মে (শনিবার) ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগরে, ২৬ মে (রোববার) ঢাকা মহানগর উত্তরসহ ২০ জেলা ও মহানগরে এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণভাবে এ জনসমাবেশ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং দশ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এসব জনসমাবেশ হবে।’

মির্জা ফখরুল বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে দ্রুত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনই একমাত্র পথ বলে হুঁশিয়ারি দেন তিনি। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখা প্রায় সব নেতাই অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের অন্যায়ভাবে গায়েবি মামলায় গ্রেফতার করে হয়রানি করছে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কোনো সফলতা নেই বলেও দাবি করেন বিএনপি নেতারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com