1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

আইআইডিএফসি সিকিউরিটিজের নগদ লভ্যাংশ বাতিল

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ৮.৩৫ পিএম
  • ৪০০ Time View

আইআইডিএফসি সিকিউরিটিজের নগদ লভ্যাংশ প্রদানের অনুমতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বুধবার (১০ মে) বিএসইসির সহকারি পরিচালক মো. মতিউর রহমান সাক্ষরিত এক চিঠিতে ব্রোকারেজ হাউজটির প্রধান নির্বাহি কর্মকর্তাকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল আইআইডিএফসি সিকিউরিটিজ থেকে নগদ লভ্যাংশ প্রদানে অনুমতি চেয়ে বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছিল। যা বাতিল করে দেওয়া চিঠিতে বিএসইসি জানিয়েছে, ডিলার হিসাবে ও গ্রাহকের মার্জিন ঋণ হিসাবে আনরিয়েলাইজড লোকসানে থেকে প্রভিশনিংয়ের সুবিধা গ্রহন করা কোন ব্রোকারেজ হাউজ নগদ লভ্যাংশ দিতে পারবে না। যা বিএসইসির ২০১৬ সালের ২৮ ডিসেম্বর এক নির্দেশনায় বলা হয়েছে।

বিএসইসি ২০২২ সালের ২৮ ডিসেম্বর মার্জিন ঋণ হিসাবে আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রভিশনিং গঠনে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে। আর চলতি বছরের ২৭ মার্চ ডিলার হিসাবে এই সময় বাড়ানো হয়েছে ২০২৫ সাল পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com