1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

১০ দফা দাবি আদায়ে রাজপথে লড়াইয়ের ঘোষণা

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ৫.৪২ পিএম
  • ২৩৪ Time View

১০ দফা দাবি আদায়ে রাজপথে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামনে আরও কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (১৩ মে) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি জেএসডি সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা আ স ম আব্দুর রবের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি তাদের আন্দোলন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।  

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে রাজপথে বিএনপির আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

জোট ও শরিকদলগুলোকে সঙ্গে নিয়ে সরকারবিরোধী কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব।

এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি। দীর্ঘ দুই মাস পর ১০ দফা দাবি আদায়ে আবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ করছে তারা। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা এরইমধ্যে উপস্থিত হন সমাবেশস্থলে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com