1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রবি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিসহ ৩ ক্যাটাগরিতে- এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

বাস টার্মিনাল যাচ্ছে রাজধানীর বাইরে

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ৩.০১ পিএম
  • ৩১১১ Time View

মহাখালী বাস টার্মিনালকে গ্রামভাটুলিয়া ও গাবতলী বাস টার্মিনালকে হেমায়েতপুরে সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১৩ মে) রাজধানীর গুলশান-২ এর নগর ভবনে মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মেয়র আতিকুল বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে শহরের ভেতর থেকে বাস টার্মিনাল সরিয়ে নেয়ার কাজ চলছে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ চলমান আছে। খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।

আতিকুল বলেন, আমরা চলতি বছরে পরিবেশ সুরক্ষায় নগর পরিবহনে ১০০টি ইলেকট্রিক বাস চালু করতে যাচ্ছি। ইলেকট্রনিক বাসের রোড ম্যাপ নির্ধারণে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছি। ২টি ইলেকট্রিক বাস ডিএনসিসির অর্থায়নে কেনার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

ঢাকার রাস্তায় যানজট নিরসনে ৫টি স্কুল বাস চালু করা হবে মন্তব্য করে তিনি বলেন, আগস্ট মাসে একটি স্কুল বাস পরীক্ষামূলকভাবে চালু হবে৷ যদি সফলতা পাই তাহলে ধাপে ধাপে আমরা সবগুলো স্কুলে স্কুল বাস দেবো। কেননা, বেশিরভাগ স্কুলের বাচ্চাদের জন্য আলাদা আলাদা গাড়ি এসে যানজট সৃষ্টি করে। এতে অনেকাংশে যানজট কমে আসবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com