1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো বিদেশি চাপ নেই

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ৯.০৬ পিএম
  • ২৭৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে নির্বাচন কমিশন অনেক স্বাধীন। এর অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের সঙ্গে বৈঠক হয়েছে। কোনো মহল থেকে কোনো চাপ নেই।

রোববার (৭ মে) সকালে রাজধানীর বনানী সেতুভবনে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এক বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেরকম নির্বাচনই চায় আওয়ামী লীগ। বিএনপি চায় পক্ষপাতিত্ব। 

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায়, যারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।’ 

‘বিএনপির আমলে অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের কথা বলে দুই বছর ক্ষমতায় ছিল। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার কাম্য ছিল না। তখন বেছে বেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়,’ যোগ করেন তিনি। 

এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। আর নির্বাচনে রুটিন ওয়ার্ক করবে বর্তমান সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com