1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ওবায়দুল কাদেররা গণতন্ত্রের শত্রু: রিজভী

  • আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ৮.৫৮ পিএম
  • ২৮৯ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদেররা নিজেরাই প্রমাণ করেছেন তারা গণতন্ত্রের শত্রু।

রোববার (৭ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ক্ষমতাসীনদের সমালোচনা করে রিজভী বলেন, গোটা দেশটাই কারাগার, লাল দেয়ালের কারাগার; সরকারের বিশেষ টর্চার সেল। মামলা ও হাজিরার বৃত্তে বিএনপির নেতাকর্মীদের বন্দি করা সরকারের উৎপীড়নের কৌশলমাত্র।

সারা দেশে এখনও পুলিশি তল্লাশির নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে রিজভী বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ হামলা করেছে।

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন এক তরফা করতেই মাঠ ফাঁকা করার কৌশল হিসেবে বিএনপির নেতাকর্মীদের বাসায় তল্লাশি ও গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। আবারও গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ–সরকারের ইনটেনশন কী–সেটার আলামত এসব অভিযান।

নেতাকর্মীদের বাসায় হানা দিয়ে গ্রেফতার করে আন্দোলনের গণজোয়ার আটকাতে পারবে না সরকার। কারণ, তারা দুর্নীতির সাগরে ভাসছে; দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এ সরকার, যোগ করেন রিজভী।

বিএনপির এ নেতা আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার মানেই সরকার ক্ষমতায় থাকবে, শেখ হাসিনার অধীন ভোট মানে রাতে ভোট। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেই প্রমাণ হয়েছে ওবায়দুল কাদেরের অঙ্গীকার পূরণের ভোট, তত্ত্বাবধায়ক সরকারের অধীন ভোট মানেই নিরপেক্ষ ভোট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com