1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি

  • আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩, ৬.৫১ পিএম
  • ২৪৪ Time View

দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি নতুন করে রূপরেখা তৈরি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এ রূপরেখা চক্রান্তের বলে দাবি করেন তিনি।

শনিবার (৬ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকদের বৈঠকে ওবায়দুল কাদের একথা বলেন।

বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে দাবি করে তিনি বলেন, ‘তাদের রূপরেখা রাজনীতির নয়। তারা চক্রান্তের রূপরেখা তৈরি করছে। মহামারির পরও শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বের অন্য দেশের জন্য বাংলাদেশ উদাহরণ। সেটা আইএমএফও বলে গেছে। আজ সেই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য সন্ত্রাসের পথ বেছে নেবে বিএনপি। সেটাই আমরা জানি।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বিদেশ সফর বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। অথচ শেখ হাসিনার উন্নয়ন নিয়ে যাদের অন্তর্জালা আছে, তারাই তার বিদেশ সফর নিয়ে কটাক্ষ করছেন।

‘বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। তাদের নির্বাচন মানে তাদেরকে নির্বাচিত করার গ্যারান্টি দেয়া। যদি নির্বাচন কমিশন তাদের ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি দিতে পারে, তবে সেটা হবে তাদের কাছে নিরপেক্ষ নির্বাচন,’ যোগ করেন সেতুমন্ত্রী। 

জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে দাবি করে কাদের বলেন, তারা বুঝে গেছে যে আগামী নির্বাচনে জনগণের ভোটে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে হেরে যাবে বলে তারা ভয় পায়। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। সেই রূপরেখাই তারা তৈরি করছে।  

তবে সিটি নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও বিএনপি লুকিয়ে অংশ নেবে কি-না, সেই প্রশ্ন রাখেন আওয়ামী লীগের এই নেতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com