বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পর্ষদ সভার তারিখ ঘোষণা নিটল ইন্সুরেন্সের স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২৫-২৬ মার্চ রাতে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা সরকারের বিয়ের তথ্য গোপন, ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে শাশুড়ির মামলা মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠকে পুলিশের সামনে হামলা নিহত ট্যানারি শ্রমিক, সেনাসদস্য ছেলেকে প্রধান আসামি করে মামলা! দেশ ছাড়তে চাইলেন নবীন ফ্যাশনের মালিক!! ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

পেট্রোল বোমার নির্দেশদাতাদের মধ্যে অন্যতম ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২০৬ Time View

মিথ্যা বলার পুরস্কার থাকলে তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেতেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৪ মে) অগ্নিসন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী অনশন ও মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতারাই দেশের অগ্নিসন্ত্রাসের ও পেট্রোলবোমার হামলার নির্দেশদাতা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, পেট্রোল বোমা কারা নিক্ষেপ করেছে, সেটি দিবালোকের মতো স্পষ্ট এবং প্রমাণিত। পেট্রোল বোমা হামলার নির্দেশ লন্ডন থেকে এসেছে; বিএনপির শীর্ষ নেতারা দিয়েছেন।

হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নানা কথা বলেন। তাকে অনেকেই বলেন মিথ্যা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। মিথ্যা বলায় যদি কোনো পুরস্কার থকত, তবে নিঃসন্দেহে তাকে কেউ টপকাতে পারত না। আর পেট্রোল বোমার নির্দেশদাতাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব। দলের মহাসচিব হিসেবে তিনি সেটার দায় এড়াতে পারেন না। সেটির অপরাধে তিনি অপরাধী। বিচার হলে সবারই হতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর কোথাও আর এভাবে মানুষ পুড়িয়ে মারার ঘটনা ঘটেনি। যারা পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল, শুধু তাদের বিচার হলে হবে না। বিচার হতে হবে যারা এর নির্দেশদাতা এবং অর্থদাতা। মামলা হয়েছে; মামলার কার্যক্রম চলছে। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তাদের বিচার হলে এমন জঘন্য অপরাধ আর সংঘটিত হবে না। এটি চিরদিনের জন্য বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, যারা মানবাধিকারের কথা বলেন, তাদেরকে অনুরোধ জানাবো, আসুন পেট্রোল বোমার শিকার হওয়াদের সঙ্গে সংহতি প্রকাশ করুন। তাহলে এ ধরনের অপরাধ চিরতরে বন্ধ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS