1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

সাফা অ্যাওয়ার্ড পেয়েছে বিএটি বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১২.৫৪ পিএম
  • ৬৬৭ Time View

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড-২০২০ এ সেরা বার্ষিক প্রতিবেদন বিভাগে আবারও পুরষ্কৃত হলো বিএটি বাংলাদেশ। ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে সমন্বিত প্রথম রানার আপ স্থান অধিকার করায় বিএটি বাংলাদেশকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ শ্রীলঙ্কার আয়োজনে আইসিএবি’র ঢাকাস্থ প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএটি বাংলাদেশের সিনিয়র সিকিউরিটি ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বিএটি বাংলাদেশের সিনিয়র কর্পোরেট ফাইন্যান্স ম্যানেজার শাবাব জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আইসিএবির সভাপতি মো. শাহাদাৎ হোসেন।
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনে দৃষ্টান্ত স্থাপন করায় বিএটি বাংলাদেশকে মর্যাদাপূর্ণ এই পুরষ্কার প্রদান করা হয়েছে।
এক বার্তায় বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহ্‌জাদ মুনীম বলেন, “একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসাবে আমরা আমাদের ব্যবসার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করে থাকি। আমি বিশ্বাস করি এই পুরষ্কার ভবিষ্যতে আমাদের আরও গঠনমূলক ও কার্যকর বার্ষিক প্রতিবেদন উপস্থাপনে অনুপ্রাণিত করবে এবং এমন উদ্যোগ আরও বেশি সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানকে উৎসাহিত করবে যারা ভবিষ্যতে দেশে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সামনে থেকে নেতৃত্ব দেবে”।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com