1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ভয়েস কন্ট্রোল এসি উন্মোচন করলো ওয়ালটন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১২.০৬ এএম
  • ৭৪১ Time View

ভাষার মাস ফেব্রুয়ারিতে  নিজস্ব প্রযুক্তির বাংলা ভয়েস কন্ট্রোল এসি উন্মোচন করলো ওয়ালটন। রিমোট ব্যবহার ছাড়াই বাংলায় কথা বলে ওয়ালটন এয়ারকন্ডিশনার চালু বা বন্ধ করা যাবে। বিশ্বে প্রথম এ প্রযুক্তির এসি বাজারে ছেড়েছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন।

রোববার (২০ ফেব্রুয়ারি ) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘বাংলা ভয়েস কন্ট্রোল এসি’ উন্মোচন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পরিচালক এস এম মাহবুবুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, আরএন্ডআই (গবেষনা ও উদ্ভাবন) বিভাগের প্রধান তাপস কুমার মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মোহাম্মদ ইউসুফ আলী, আনিসুর রহমান মল্লিক, এক্সিকিউটিভ ডিরেক্টর রাকিব উদ্দীন,শাহজাদা সেলিম, ওয়ালটন এসির ডেপুটি সিবিও সন্দীপ বিশ্বাস, এসির আরএন্ডআই বিভাগের প্রধান আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, বাংলা ভয়েস কন্ট্রোল এসি ওয়ালটন আরএন্ডআই টিমের একটি বিস্ময়কর আবিষ্কার। একটি রিয়েল ইনোভেশন। এর আগে আমরা ইংরেজি ভাষায় ভয়েস কন্ট্রোল এসি এনেছি। বিশ্বের অন্যান্য যেসব দেশে আমরা এসি রপ্তানি করছি, পর্যায়ক্রমে সেইসব দেশের প্রধান ভাষায়ও ওয়ালটনের কথা বলা এসি আসবে। ওয়ালটনের অন্যান্য পণ্যেও এ ধরনের ইনোভেশন চলছে। তিনি ওয়ালটনের এ আবিষ্কার ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করেন।

এসির সিবিও মোহাম্মদ তানভীর রহমান জানান, দেশ-বিদেশের প্রকৌশলীদের সমন্বয়ে ওয়ালটনের রয়েছে শক্তিশালী আরএন্ডআই (গবেষণা ও উদ্ভাবন) বিভাগ। এসি ব্যবহারে ক্রেতাদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ নিশ্চিত করতে তারা নতুন ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণা করছেন। এর প্রেক্ষিতে পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী বাংলা ভয়েস কন্ট্রোল এসি বাজারে ছাড়া হয়েছে। এতে আরো ব্যবহৃত হয়েছে ইনভার্টার প্রযুক্তি, ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার, ফ্রস্ট ক্লিনসহ অত্যাধুনিক সব সুবিধা।

তিনি আরও  বলেন, ২০৩০ সালের মধ্যে ওয়ালটনকে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত করার জন্য ‘ভিশন গো-গ্লোবাল’ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভয়েস কন্ট্রোল এসির মতো যুগান্তকারী উদ্ভাবনগুলো বিশ্বের শীর্ষ ব্র্যান্ড হওয়ার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। আছে ফ্রি ইন্সটলেশন সুবিধা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com