সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে জেমিনি সী ফুডের ৩৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৩১ লাখ টাকার।
আর তালিকার তৃতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কের ২৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শীর্ষ দশে থাকা অপর কোম্পানিগুলো- ওরিয়ন ইনফিউশন, ইষ্টান হাউজিং, জেনেক্স ইনফোসিস, আরডি ফুড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং এপেক্স ফুটওয়্যার।