বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এক সপ্তাহে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বেড়েছে ৫৬ টাকা ৯০ পয়সা বা ২০ দশমিক ৩৫ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১১ দশমিক ৫১ শতাংশ বেড়েছে।
আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৬৯ শতাংশ।
শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো- মেট্রো স্পিনিং, রংপুর ডেইরি (আরডি ফুড), তসরিফা ইন্ডাস্ট্রিজ, মিডল্যান্ড ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।