1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্কস

  • আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩.২৮ পিএম
  • ২৪৭ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বুধবার (১২ এপ্রিল) ডিএসইতে কোম্পানিটির ৩৫ লাখ ২ হাজার ২৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বর্তমান বাজার দর ২৭ কোটি ৬ লাখ ৮১ হাজার টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের লেনদেন হয়েছে ২৪ কোটি ৭০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার। আর ২০ কোটি ৪২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সি ফুড লিমিটেড।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো- জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুটওয়্যার, সি পার্ল হোটেল, আরডি ফুড এবং ইউনিক হোটেল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com