1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

নতুন শ্রমবাজার খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৬.১৩ পিএম
  • ২৭৭ Time View

বিদেশ পাঠানোর আগে প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নতুন নতুন শ্রমবাজার খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২ এপ্রিল) গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র ও নতুন দেশ খুঁজে বের করতে হবে। আমরা একটি দেশের কর্মের উপযোগী করে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো।

সরকার ইতোমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের দক্ষ কর্মী পাঠাতে হবে। সেজন্য আমরা আমাদের কর্মীদের জন্য বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমরা যদি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কর্মী পাঠাতে পারি তাহলে এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা অর্জনের সুযোগ রয়েছে।

প্রবাসী শ্রমিকরা যেন ভালো থাকে এবং বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হয় সেজন্য পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

-বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com