1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন

অ্যাকসিডেন্ট দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই

  • আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৩.৫১ পিএম
  • ২৪০ Time View

সড়ক দুর্ঘটনা নিয়ে একটি মন্ত্রণালয়ের সফলতা ও ব্যর্থতা বিচার করা সঠিক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন

সড়কে শৃঙ্খলা আনতে পেরেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, একটু কি খবর নিয়েছেন আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতি মিনিটে কতগুলো অ্যাকসিডেন্ট হয়, কতলোক মারা যায়? গতকাল (২৮ মার্চ) সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২০ জন মারা গেলো। এটা নিয়ে আপনি কী বলবেন? অ্যাকসিডেন্ট নিয়ে আপনি কথা বলবেন, চাকা ব্লাস্ট হয়েছে, এটা হতেই পারে। এরকম অ্যাকসিডেন্ট হতেই পারে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একটা মন্ত্রণালয়ের যতগুলো মেগা প্রজেক্ট এ সরকারের আমলে উদ্বোধন হয়েছে, অনেকগুলোর কাজ প্রায় শেষ। এত সাফল্য, সেটাকে ম্লান করে শুধু অ্যাকসিডেন্ট। পৃথিবীর সব দেশে অ্যাকসিডেন্ট হচ্ছে। অ্যাকসিডেন্ট দিয়ে সফলতা ঢেকে দেওয়ার সুযোগ নেই। যেখানে সাফল্য বেশি সেটাকে অ্যাটাক করার মোটিভও থাকতে পারে। সৌদিতে দুর্ঘটনায় ২০ জন মারা যাওয়ায় সেখানে কেউ কিছু বলেছে বলে শুনিনি। ভারতে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে। অ্যাকসিডেন্ট নিয়ে একটা মন্ত্রণালয়ের সাফল্য-ব্যর্থতার বিচার করা সঠিক নয়।

আরপিও সংশোধন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রিসভায় কোনো প্রস্তাব এলে সেটা আগে নীতিগত অনুমোদন হয়, এরপর চূড়ান্ত অনুমোদন হয়। আরপিও সংশোধনের যে প্রস্তাব সেটা গতকাল নীতিগতভাবে অনুমোদন হয়েছে। চূড়ান্ত অনুমোদন হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে চূড়ান্ত বলার সুযোগ নেই। আইন মন্ত্রণালয়ের ভেটিং হওয়ার পর চূড়ান্ত হয়। চূড়ান্ত অনুমোদনে আপনারা যা শুনছেন তা নাও তো হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com