1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

বিএনপি ও সমমনা দলের নেতাদের আলোচনার আমন্ত্রণ সিইসির

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১০.০২ পিএম
  • ১৭৮ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা দলের নেতাদের সঙ্গে আলোচনার জন্য চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি। চিঠিটি বিএনপির মহাসচিবের কাছে পৌঁছেছে বলে জানিয়েছে দলটির দফতর।

চিঠিতে সংলাপের দিনক্ষণ উল্লেখ না করে বিএনপির কাছে তারিখ চেয়েছে ইসি। বিএনপি যে তারিখে বসতে চায়, কমিশন সে তারিখেই সংলাপে বসতে আগ্রহী।

চিঠিতে বর্তমান ইসি ও আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের কথা তুলে ধরে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে প্রত্যাখ্যান করে আসছে। আপনারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আপনাদের এমন রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশলের বিষয়ে কমিশনের কোনো মন্তব্য নেই।’

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখনও মাঠের আন্দোলনে সক্রিয় বিএনপি। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীন নির্বাচনে না যাওয়ার স্পষ্ট ঘোষণাও দিয়েছেন দলটির নেতারা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে তাদের সব ধরনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে আসছে বিএনপি। তবুও আগামী নির্বাচন নিয়ে দলটির নেতাদের সঙ্গে সংলাপ করার উদ্যোগ নিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com