1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

দক্ষিণাঞ্চলে করোনার প্রথম ডোজ ২৬ তারিখ শেষ টিকা পাবে আরো ৮ লাখ মানুষ 

  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২, ১২.০৫ এএম
  • ৫১৩ Time View

★ রেজিষ্ট্রেশন-জন্ম নিবন্ধন লাগবে না★
বরিশাল অফিস : আগামী ২৬ ফেব্রুয়ারীর পর আর করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হবে না বলে ঘোষনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে কারনে ওই দিনই বিশেষ কর্মসূচীর আওতায় টিকা গ্রহন করেনি এমন লোকদের টিকা দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। বরিশালে এই দিন পৌনে ৮ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৩ হাজার এবং বিভাগের ছয় জেলায় ৫ লাখ ২৮ হাজার। এ কর্মসূচী বাস্তবায়নে এক দিনের জন্য বৃদ্ধি করা হবে টিকা কেন্দ্র ও জনবলের সংখ্যা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের মুখমাত্র উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারী জাতীয় প্রোগ্রাম। আমরা শুধু সেটি বাস্তবায়ন করবো। 
স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা এসেছে শুধু ওই দিনই সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে ৯ টি এবং প্রতিটি ইউনিয়নে ৩ টি করে টিকা কেন্দ্র স্থাপন করতে হবে। সিটি করপোরেশনের প্রতিটি কেন্দ্রে ৯’শ এবং ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে ৫’শ মানুষ কে টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। সে ক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশনের ৩০ টি ওয়ার্ডে ২ লাখ ৪৩ হাজার এবং বিভাগের ৩৫২ টি ইউনিয়নে সোয়া ৫ লাখ ২৮ হাজার মানুষ টিকার আওতায় আসবে বলে আশা বরিশাল স্বাস্থ্য বিভাগের। এছাড়া প্রতিটি উপজেলার হাসপাতালে নির্ধারিত যে টিকাকেন্দ্র রয়েছে, তার বাইরে অতিরিক্ত পাঁচটি করে মোবাইল টিম থাকবে। 

জেলা পর্যায়ে নির্ধারিত টিকা কেন্দ্র ছাড়াও ২০টি করে অতিরিক্ত মোবাইল টিম থাকবে। ওয়ার্ড পর্যায়ে তিনটি করে টিম কাজ করবে। ওইদিন টিকা নিতে কোনো রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন সনদ লাগবে না।

প্রসঙ্গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এক ভিডিও বার্তায় ২৬ ফেব্রুয়ারী প্রথম ডোজ গ্রহনের শেষ দিন ঘোষনা দেন। 
এ সময় তিনি এখনো যারা টিকা গ্রহণ করেননি তাদের টিকা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা গ্রহণ করেননি। যারা টিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা কম।

তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রথম ডোজের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ হবে। পরে দ্বিতীয় এবং বুস্টার ডোজ প্রদান করা হবে। তাই অনতিবিলম্বে তিনি সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com