1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

ঈদের পর বিএনপির কঠোর কর্মসূচি

  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭.৪৯ পিএম
  • ১৬৪ Time View

তত্ত্বাবধায়ক সরকার ও নিত্যপণ্যের দাম সহনীয় করাসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার (১৮ মার্চ) দেশের বিভিন্ন মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি। বিক্ষোভ সমাবেশে আগামী রমজানের পর সরকারবিরোধী কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান দলটির মহাসচিব।

নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। সরকারের অনিয়ম-দুর্নীতি দেশের অর্থনৈতিক অবস্থা ফোকলা করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, রমজানের পর সরকারবিরোধী কঠোর ও নতুন কর্মসূচি দেয়া হবে। সবাইকে এই আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

সরকারের দুর্নীতির ফিরিস্তি দিয়ে এ সময় মির্জা ফখরুল বলেন, ‘টিআইবির এক প্রতিবেদন বলছে আমাদের বছরে ১০ হাজার কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ৭৪ ভাগের বেশি দুর্নীতি হয়েছে পুলিশে, পরে রয়েছে পাসপোর্ট, বিআরটিএসহ ভূমি সেবা। শিক্ষা প্রতিষ্ঠানেও ঘুষ ছাড়া ভর্তি ও নিয়োগ হয় না। পিয়নের চাকরির জন্য ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়।’

তিনি আরও অভিযোগ করেন, ‘পশ্চিমা গণমাধ্যম ইকোনমিস্ট কিছুদিন আগেও বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলেছে। আর এখন তারা বলছে দুর্নীতির কারণে সরকারের উন্নয়নের ফানুস চুপসে গেছে। আওয়ামী লীগ সরকার জনগণের পকেট কেটে লুট করে বিদেশে পাচার করছে। আর খেসারত দিতে হচ্ছে জনগণকে। ব্যাংকখাত, শেয়ার মার্কেটসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান আজ অর্থ লুট করে দেশকে ফোকলা করে দিয়েছে আওয়ামী লীগ।’

বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতির মহোৎসব চলছে। জ্বালানি তেল আমদানিতেও প্রচুর দুর্নীতি হচ্ছে। এলএনজি ও এলপিজি আমদানিতে সরকারের বড় বড় মানুষ জড়িত। সরকারি ক্রয়েও প্রচুর দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারি দুর্নীতির কারণে ব্যাংকের টাকা হাওয়া যাচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লোপাট হয়েছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়েছে। বিভিন্ন ব্যাংকের কেলেঙ্কারি হয়েছে। এসবের মাধ্যমে দেশের জনগণের টাকা নাই হয়ে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com