1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

তথ্যমন্ত্রী: বিএনপি রাজপথের মারামারি সুপ্রিম কোর্টে নিয়ে গেছে

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮.৪৫ পিএম
  • ২৪২ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজপথের মারামারি সুপ্রিম কোর্টে নিয়ে গেছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে কাকরাইলে তথ্য ভবনে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীরা ব্যালট পেপার ছিনতাই করেছে। তারা রাজপথের মারামারি আদালতে নিয়ে গেছে।

তিনি বলেন, নয়াপল্টনে, প্রেসক্লাবে যারা মিছিল করে তাদের কথা শুনলে মনে হয় গত ১৪ বছরে শেখ হাসিনার সময়ে কোনো উন্নয়নই হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুনলে মনে হয় দেশে কোনো উন্নয়ন হয়নি। দেশের উন্নয়ন বিএনপি ও স্বাধীনতাবিরোধী অপশক্তিরা রুখে দিতে চায় বলেও মন্ত্য করেন ড. হাছান।

এর আগে সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা। এ অপশক্তিকে প্রতিহত করতে হবে।

হাছান মাহমুদ বলেন, এ অপশক্তি যদি বাংলাদেশের অগ্রগতির চাকাকে টেনে না ধরত, তাহলে বাংলাদেশ এরই মধ্যে আরও অনেক দূর এগিয়ে যেত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com