1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ফখরুল: আমরা লড়াই শুরু করেছি সবার অধিকার আদায়ে

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮.৪৩ পিএম
  • ২৩৫ Time View

বর্তমান সরকারের নির্যাতন, হামলায় নিহতদের আত্মত্যাগ কোনদিন বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা লড়াই শুরু করেছি সবার অধিকার আদায়ে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা শিগগিরই এ লড়াইয়ে জিতবো।’

শুক্রবার (১৭ মার্চ) জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল।

বক্তব্যের শুরুর দিকে তার সামনে বসা এতিম শিশুদের দিকে তাকিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই যে শিশুরা আজকে আছে, তারা তাদের বাবা-ভাইকে হারিয়েছে, তাদের মায়েরা স্বামীকে হারিয়েছে। তাদের এ আত্মত্যাগ কোনদিন বৃথা যাবে না। আমরা অধিকার আদায়ে লড়াই শুরু করেছি।’

এ লড়াই ক্ষমতার নয়, অধিকার আদায়ের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতায় যেতে আমরা লড়াই শুরু করিনি; মানুষ যাতে অধিকার পায়, গরিব যাতে আরও গরিব না হয়, বড়লোক যাতে আরও বড়লোক না হয়, সবাই যাতে ন্যায় বিচার পায় – সেই জন্যই আমরা লড়াই শুরু করেছি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বিশ্বাস করি, শিগগিরই দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে আমরা এ লড়াইয়ে জিতবো।’

ফখরুল বলেন, ‘আমাদের এ লড়াই বাংলাদেশকে ফিরে পাবার লড়াই। আমরা সেই বাংলাদেশ চাই, যা আমরা ১৯৭১ সালে দেখেছিলাম।’

বিএনপি মহাসচিব আক্ষেপের সুরে বলেন, ‘আপনজন হারানোর এ ক্ষতি কোনদিন পূরণ করতে পারব না; কিন্তু দেশকে যদি গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি, যদি ন্যায় বিচার ফিরিয়ে দিতে পারি, কথা বলার অধিকার এবং শোষণমুক্ত দেশ যদি উপহার দিতে পারি, তাহলে তাদের স্বামী ও সন্তানদের আপনজন হারানোর যে ক্ষতি তার একটা মূল্য দেয়া হবে।’

এ সময় উপস্থিত সবাইকে শপথ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আজকে এই শিশুদের মাথায় হাত রেখে শপথ নেই যে, আমরা পিছু না হটে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।’ 

সবাই তখন সমস্বরে ইনশাআল্লাহ বলে আওয়াজ দেন।

আইনজীবীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘আদালত দেশের সর্বোচ্চ জায়গা, অথচ সেখানে পুলিশ প্রবেশ করে আইনজীবী ও সাংবাদিকদের পিটিয়েছে। তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ। কোন দেশে বাস করছি আমরা? কোন রাজত্ব বাস্তবায়ন করছি?’

বিএনপি মহাসচিব প্রধান বিচারপতির সমালোচনা করে বলেন, এই ঘটনার পর তার কাছে গিয়েছিলেন আইনজীবীরা। প্রধান বিচারপতি বললেন, তার যদি কিছু করার থাকে তাহলে তিনি করবেন। ওনার ক্যাম্পাস, তিনি সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী। জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীন একটি প্রতিষ্ঠান। অথচ ওনি জানলেন না, পুলিশ সেখানে ঢুকলো কীভাবে, কার নির্দেশে ঢুকলো। সেখানে ঢুকে পিটিয়ে আবার তাদেরই বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com