1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট

ফখরুল: আওয়ামী লীগ গণতন্ত্র লুট করেছে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮.০২ পিএম
  • ২৫২ Time View

ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করার কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের মাধ্যমে সরকার সরে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‌‘আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে লুট করেছে, হরণ করেছে। তাদের কারণে দেশে ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।’

আন্দোলনের মধ্য দিয়ে সরকার পদত্যাগে বাধ্য হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে বেগবান করলে সরকারকে নেমে যেতে হবে। আমরা সফল হবো।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে বিভাগীয় গণসমাবেশ, গণবিক্ষোভ, অবস্থান কর্মসূচি, পদযাত্রা শেষে গত ১১ মার্চ মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি।

এ ধারাবাহিকতায় শনিবার (১৮ মার্চ) দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ করবে দলটি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com