1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

কাদের: আ. লীগ সুষ্ঠু নির্বাচন চায়

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৮.০১ পিএম
  • ১৮৮ Time View

তত্ত্বাবধায়ক সরকার নামের বেআইনি বিষয় নিয়ে বিএনপি মাতামাতি করছে, শুধুমাত্র পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও এটি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীতে শিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, পৃথিবীর কোনো দেশ এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধারণ করে না; বাংলাদেশে কেন করতে হবে। নিশ্চয় তারা (বিএনপি) লজ্জাশরমের মাথা খেয়ে এটা করছে। আওয়ামী লীগের এখানে কোনো লজ্জা নেই। পৃথিবীর অন্যান্য দেশ একমাত্র পাকিস্তান ছাড়া কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই।

তাছাড়া উচ্চ আদালত চিরদিনের জন্য এ ব্যবস্থা নিষিদ্ধ করেছে তা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই; বিএনপি অযথাই এ ব্যবস্থা প্রবর্তনের জন্য মাতামাতি করছে বলেও মন্তব্য করেন তিনি।

সামনের দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এদিকে সকালে, রাজধানীতে আলাদা আরেকটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি) বলেছেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চায়, আর নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

সকালে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে কামরুল ইসলাম আরও বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে লাভ নেই।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে সভা-সমাবেশ। যেখানে রাজনৈতিক নানা ইস্যু নিয়ে তর্ক-বিতর্কের বাইরে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে, নির্বাচন কী প্রক্রিয়ায় হবে সেই বিষয়টি। বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা হলেও আওয়ামী লীগের স্পষ্ট বক্তব্য, সুযোগ নেই সংবিধানের বাইরে যাওয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com