1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

রফতানিতে উৎসে কর আরো ৫ বছর রাখার দাবি

  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৮.২৭ পিএম
  • ৪৪৭ Time View

আগামী অর্থবছরের বাজেটে পোশাক রফতানির বিপরীতে সরকারের দেওয়া নগদ সহায়তায় আয়কর কর্তন না করা এবং রফতানির বিপরীতে প্রযোজ্য উৎসে কর দশমিক ৫০ শতাংশ আগামী ৫ বছর পর্যন্ত কার্যকর রাখাসহ একগুচ্ছ প্রণোদনা চেয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

আগামী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বিজিএমইএর পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হবে। মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- পোশাক শিল্পের জন্য করপোরেট ট্যাক্স হার ১২ শতাংশ এবং গ্রিন কারখানার জন্য ১০ শতাংশ আগামী পাঁচ বছর পর্যন্ত বলবৎ রাখা। রফতানি সংশ্লিষ্ট ছাপাখানা (প্রিন্টিং), কুরিয়ার বা এক্সপ্রেস মেইল সার্ভিস, অডিট অ্যান্ড একাউন্টিং ফার্ম ও ফেয়ার ট্রেডের মতো পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট হতে অব্যাহতি দেওয়া।

বিজিএমইএ আরও জানায়, রফতানিমুখী তৈরি পোশাক রফতানির জন্য সাব-কন্ট্রাক্টের বিপরীতে ভ্যাট আদায় না করার প্রস্তাবও প্রাক বাজেট আলোচনায় রাখা হবে। এছাড়া কোম্পানির কর হারের পরিবর্তে স্ব স্ব শিল্প ক্ষেত্রে প্রযোজ্য হারে কর আরোপ করা এবং রফতানির বিপরীতে প্রদত্ত নগদ সহায়তার উপরে আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে হ্রাস করে শূন্য শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করবে সংগঠনটি। পাশাপাশি এইচএস কোডে পরিবর্তন আনার প্রস্তাব করবে বিজিএমইএ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com