1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব না

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১০.২০ পিএম
  • ১৫৯ Time View

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে বলে তারা এখন হাঁটা শুরু করেছে। হাঁটাহাঁটি করে সরকারের পতন ঘটানো সম্ভব হবে না।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমাদের দল আজকে বাংলাদেশে যে কোনো দলের চেয়ে অনেক শক্তিশালী। আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে পতন ঘটানোর ক্ষমতা বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তির নাই।

তিনি বলেন, আন্দোলনের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আন্দোলনের মাধ্যমে বিএনপিরই পতন ঘটেছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর। সুতরাং আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিদায় এটা দিবাস্বপ্ন ছাড়া অন্য কিছু নয়। তাই বিএনপিকে অনুরোধ জানাবো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য।

বিএনপির উদ্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, আসুন, আমাদের তৃণমূলের নেতাদের সাথে খেলতে নামুন, খেলে দেখুন যে আপনারা কতটুকু খেলতে পারেন। 

ড. হাছান বলেন, আমাদের দলের প্রাণ হচ্ছে তৃণমূল সংগঠন। আওয়ামী লীগ জনগণের দল এবং আওয়ামী লীগের শক্তি তৃণমূলের নেতারা, আওয়ামী লীগের ভিত তৃণমূলের নেতারা। সুতরাং তৃণমূলে যদি আমাদের সংগঠন শক্তিশালী থাকে, তাহলে আওয়ামী লীগও শক্তিশালী হয়। সে জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোথায় কোথায় সাংগঠনিক কি দুর্বলতা আছে সেগুলো চিহ্নিত করে ত্বরিৎ সমাধান দেয়ার জন্য।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, সহসভাপতি একুশে পদকপ্রাপ্ত আইনজীবী আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং অন্যান্য নেতারা সভায় বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com