1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

দর বাড়ার শীর্ষে স্ট্যাইল ক্রাফট

  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৫১ পিএম
  • ৩৮৫ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে স্ট্যাইল ক্রাফট লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ২৩৩ বারে ৪ লাখ ৫০ হাজার ৮টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২২ টাকা ৮০ পয়সা বা ৮.৭৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৮৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে অ্যারামিট সিমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা বা ৭.৪৩ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ  ৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ট্যানারি, ফার্মা এইডস, ইয়াকিন পলিমার, রংপুর ফাউন্ডারি, অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ফুডস ও শমরিতা হসপিটাল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com