1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ফখরুল: পঞ্চগড়ের ঘটনায় এ সরকার প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত

  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ২.০৭ পিএম
  • ২৪২ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মধ্যে এখন একদলীয় শাসনব্যবস্থা বিষয় কাজ করছে। ১৯৭৫ সালে তারা বাকশাল করেছিল, আবারও তারা ভিন্ন চেহারায় ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসনব্যবস্থা চালু রাখতে চায়।

সোমবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের নিজ বাসভবনে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফখরুল। এ সময় জেলার শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ এক কথায় বলবে; রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমন্বয়হীনতার অভাব তার একমাত্র সমাধানের উপায় তত্ত্বাবধায়ক সরকার। যার মধ্য দিয়ে সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি বলেন, দেশে একটি স্থায়ীভাবে অবাধ নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য। এটা সবার অংশীদারত্বে নির্বাচন করার ব্যবস্থা। তাদের মধ্যে এখন একদলীয় শাসনব্যবস্থা বিষয় কাজ করছে।

ফখরুল বলেন, সরকারের ইন্ধনে আন্দোলনকে দমাতেই সাম্প্রদায়িক ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। পঞ্চগড়ের ঘটনায় এ সরকার প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত।

গণতান্ত্রিক আন্দোলন, ভোটের অধিকার ও নিরপেক্ষ সরকারসহ এ সরকারের পদত্যাগের দাবি করায় তারা অপপ্রচার চালাচ্ছেন বলে জানান বিএনপির মহাসচিব। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com