1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

কাদের: ধানের শীষকে মানুষ বলে ‘সাপের বিষ’

  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৭.০৭ পিএম
  • ২১০ Time View

বিএনপি দেশের কোনো উন্নয়ন সহ্য করতে পারে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ দেশের উন্নয়ন বিএনপির সহ্য হয় না। ধানের শীষের আরেক নাম ছিল পেটের বিষ, এখন মানুষ একে বলে সাপের বিষ।’

শনিবার (১১ মার্চ) ময়মনসিংহে প্রধামন্ত্রীর সফর, ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

নগরীর সার্কিট হাউস মাঠে জনসভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‌‘বিএনপি এতোদিন দৌড়াতে দৌড়াতে এখন একেবারে দাঁড়িয়ে গেছে মানবন্ধনে। দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে তারা জ্বালায় জ্বলছে, তারা এখন দিশেহারা।’

এ সময় বিএনপির সঙ্গে নির্বাচন ও আন্দোলনের মাঠে জোরদার খেলা হবে বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রকে নষ্ট করেছে বিএনপি। আর তা মেরামত করেছেন শেখ হাসিনা।’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার আছে বলেই একসঙ্গে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। ময়মনসিংবাসী একসঙ্গে এত উন্নয়ন আগে কখনো দেখেনি।’

তাই উন্নয়নের জন্য এবং গণতন্ত্রের জন্য ময়মনসিংহবাসীকে শেখ হাসিনার সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

এরআগে, সকাল থেকেই সার্কিট হাউস মাঠে ভিড় জমাতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে থাকেন। রং-বেরঙের টিশার্ট, ব্যানার-ফেস্টুন, ব্যান্ডপার্টি নিয়ে মিছিল সহকারে তারা এসে সমাবেশে যোগ দেন। 

সমাবেশে নেতাকর্মীদের যোগদান সহজ করতে বিভিন্ন রুটে আটটি স্পেশাল ট্রেন চলাচল করছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বাস-ট্রাক, পিকআপ-ভ্যান এবং নানা ধরনের পরিবহনে করে সমাবেশে আসেন। পরে আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ মঞ্চে পৌঁছান।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, মাত্র এক যুগ আগেও আর দশটা সাধারণ জেলার মতোই ছিল ময়মনসিংহের চিত্র। কিন্তু এ মহানগরীকে বিভাগীয় সদরে রূপান্তর, রাজধানীর সঙ্গে সুপ্রশস্ত চার লেনের সড়ক যোগাযোগসহ, শিক্ষাবোর্ডের মতো গুরুত্বপূর্ণ অনেক কিছুই বাস্তবায়ন হয়েছে। শুধুই কী যোগাযোগ অবকাঠামো। ময়মনসিংহ ঘিরে বৃহত্তর উন্নয়ন পরিকল্পনাগুলো এখন বাস্তবায়নের পথে। হালুয়াঘাট উপজেলার দুটি স্থলবন্দর গোবরাকুড়া ও কড়ইতলী প্রস্তুত হয়েছে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে। এ দুটি স্থাপনা চালু হলে নতুন করে গতি পাবে এ এলাকাসহ পুরো দেশের অর্থনীতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com