1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
Title :
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং

ফখরুল: তাদের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৫.৩৭ পিএম
  • ২৪৬ Time View

আওয়ামী লীগ সরকার দেশের সমাজব্যবস্থাকে বিভক্ত করেছে এবং দূষিত সমাজে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের ওপর মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তাই তাদের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। গুটিকয়েক মানুষের স্বার্থে সরকার উন্নয়নের নামে দেশের টাকা নষ্ট করছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় সম্মেলন।

পরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম পর্ব শেষে দুপুর ২টা থেকে শুরু হবে কমিটি গঠন প্রক্রিয়া। এতে সিলেট মহানগর বিএনপির আগামীর নেতৃত্ব বেছে নেবেন তৃণমূল কর্মীরা। এবার সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করবেন ১ হাজার ৯১৭ ডেলিগেট।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাবেক মহানগর সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com