1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

বিস্ফোরণে বিএনপি জড়িত কি-না খতিয়ে দেখা হচ্ছে

  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১২.১৩ পিএম
  • ২২৪ Time View

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৮ মার্চ) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথ সভা শেষে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি-না, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কি-না, সেটি আমরা খতিয়ে দেখছি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে, ঠিক সে সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটি নাশকতা কিনা বিষয়টি সরকারের পক্ষ থেকে জরুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথার প্রয়োজন নেই।’

সারা দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (৭ মার্চ) একটি বিবৃতি দেন।

বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম যে বিবৃতি দিয়েছেন, তার বক্তব্যের সাথে একমত যে এ ঘটনাগুলো রহস্যজনক। এটি খতিয়ে দেখতে হবে।’

তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করতে পারে, সেজন্য দেশের জনগণের জানমাল রক্ষায় জনগণের পাশে থেকে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিস্ফোরণের ঘটনায় নিহত ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত মরদেহগুলো হস্তান্তর করা হয়।

হাসপাতাল থেকে বাকি দুটি মরদেহ আগেই স্বজনরা জোর করে নিয়ে গেছেন বলে জানা গেছে। বিস্ফোরণে আহত হন শতাধিক।

এর আগে, রোববার (৫ মার্চ) বেলা ১১টার দিকে সায়েন্স ল্যাব এলাকার একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নিহত এবং পাঁচজন দগ্ধ হন। আহত হন অর্ধশতাধিক।

এছাড়া শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে  সীতাকুণ্ডে ‘সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড’ নামে একটি অক্সিজেন কারখানায় বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com