1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

গেইনারের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড

  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৫.০০ পিএম
  • ২৪৭ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড। আজ শেয়ারটির দর ১ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২৭৮ বারে ৪ লাখ ৫২ হাজার  ৪৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৯ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৭.২৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা বা ৬.২৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা  ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী পেপার লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com