1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

রুমিন ফারহানার আসনে নির্বাচিত হলেন ইনুপত্নী

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৯.৩২ পিএম
  • ২৪৩ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী রুমিন ফারহানার ছেড়ে দেয়া সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহ-সভাপতি আফরোজা হক। তিনি দলটির সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী।

সোমবার (৬ মার্চ) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, বিকেল ৪টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এ সময়ের মধ্যে একক প্রার্থী হিসেবে আফরোজা হক তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন ফাইল পাঠাবো সচিবের দফতরে। এরপর গেজেট প্রকাশ হবে।

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে ৫০টি। জনগণের সরাসরি ভোটে কোনো রাজনৈতিক দল ও জোটের পাওয়া আসনের সংখ্যানুপাতিক হার অনুযায়ী কোন দল কতটি সংরক্ষিত আসন পাবে, তা নির্ধারণ করা হয়। এ জন্য সুনির্দিষ্ট আইন আছে। একাদশ জাতীয় সংসদে বিএনপি থেকে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ছয়জন। এর বিপরীতে তাদের মহিলা আসন ছিল একটি। সেটিতে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। গত বছরের ১১ ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন।

বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের পর শূন্য আসনের মধ্যে ছয়টির উপ-নির্বাচন ১ ফেব্রুয়ারি হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ তিনটি, ক্ষমতাসীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ একটি, জাতীয় পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছে।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংরক্ষিত আসনটি আওয়ামী লীগ পেলেও আসনটি ১৪ দলীয় জোটকে দেয়া হয়। যার ফলে জাসদ এই আসনটি পেল। একাদশ সংসদে জাসদের তিন জন সংসদ সদস্য রয়েছেন। এ নিয়ে চার জন হলো।

আফরোজা হক ১৯৫১ সালের ৫ অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্ম। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ইডেন কলেজে পড়ার সময়েই। ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজ সেবা সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৭৫ সালে সহযোদ্ধা হাসানুল হক ইনুকে বিয়ে করেন। ১৯৯৮ সালে জাসদের সদস্য হন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com