1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

দর বাড়ার শীর্ষে ডমিনেজ স্টিল

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫.০৯ পিএম
  • ২৪৬ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ডমিনেজ স্টিল লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৮০৩ বারে ১ কোটি ১৮ লাখ ৯ হাজার  ৭৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ২২ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৩৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ১ টাকা ৩০ পয়সা বা ৯.৪২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- লিগ্যাসি ফুটওয়্যার, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, সী পার্ল বীচ ও বিডি থাই ফুড লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com