1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

মহানগর-থানা পর্যায়ে বিএনপির পদযাত্রা আজ

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১১.৩৯ এএম
  • ১৯৭ Time View

পূর্ব ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশের সব মহানগর ও থানায় পদযাত্রা করবে বিএনপি। 

শনিবার (৪ মার্চ) দুপুর ২টা থেকে এই পদযাত্রা শুরু হবে বলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন।

দেশব্যাপী সকল মহানগর ও থানায় অনুষ্ঠিতব্য বিএনপির এই পদযাত্রা সফল করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেককে দলের পক্ষ থেকে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

সেই অনুযায়ী ঢাকা মহানগর উত্তরা পূর্ব থানা, আউয়াল এভিনিউ, হাউজ বিল্ডিং, উত্তরা কলেজের সামনে থেকে পদযাত্রায় অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানা এলাকায় অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ঢাকা মহানগর দক্ষিণ যাত্রা বাড়ি কাজলা মসজিদ নবী টাওয়ারের সামনে বিএনপি স্হায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাব এলাকায় থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর বংশাল নয়াবাজার বিএনপি কার্যালয় থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। 

গাজীপুর এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সিলেট মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাজশাহী মহানগরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু থাকবেন। 

এছাড়া, খুলনা মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী। চট্টগ্রাম মহানগরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বরিশাল মহানগরে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। কুমিল্লা মহানগরে বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ফরিদপুর মহানগরে বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাড. আহমেদ আজম খান। রংপুর মহানগরে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। নারায়ণগঞ্জ মহানগরে আবদুল আউয়াল মিন্টু থাকবেন। 

বিএনপি ছাড়াও সমমনা যেসব দল বিএনপির সঙ্গে সংহতি জানিয়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে, তারা হচ্ছে- গণতন্ত্র মঞ্চ সকাল সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। ১২ দলীয় জোট রাজধানীর বিজয় নগর পানির ট্যাংকির সামনে থেকে। জাতীয়তাবাদী সমমনা জোট আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে।  রাজধানীর কাওরানবাজার এফডিসি সংলগ্ন অফিসের সামনে থেকে এলডিপি। মতিঝিল দলীয় অফিস, নটরডেম কলেজ উল্টো দিক থেকে গণফোরাম। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে গণতান্ত্রিক বাম ঐক্য। এছাড়া, ঢাকা মহানগরের প্রতিটি থানা থেকে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা পদযাত্রায় অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com