1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Title :
রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘন্টা পার না হতেই আবারও চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বাকপ্রতিবন্ধীর মৃত্যু ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ঋণ জালিয়াতির আসামির নামে তিন ব্যাংকে ১৬২ কোটি টাকার এফডিআর, তদন্তে দুদক অস্বাভাবিক দরবৃদ্ধি, সানলাইফ ইন্স্যুরেন্সকে ঘিরে তদন্তের নির্দেশ বিএসইসির কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক হিসেবে যোগ দিলেন লায়লা ফারজানা

এমবাপ্পে-বেনজেমাকে টপকে ফিফার বর্ষসেরা মেসি

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.০০ এএম
  • ১৯৪ Time View

দেড় দশকের ক্যারিয়ারে লিওনেল মেসি নিজের একমাত্র অপ্রাপ্তি ঘুচিয়ে দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন। সবুজ আঙিনায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের পাশাপাশি পুরস্কার জেতার দিক দিয়েও তিনি এখন অনন্য, অসাধারণ। নিজের ফুটবল ক্যারিয়ারটা ব্যক্তিগত সব পুরস্কার দিয়ে পূর্ণ করে ফেলেছেন মেসি। ছন্দময় ফুটবল দিয়ে জিতেছেন একের পর এক পুরস্কার। এবার দুই প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ জিতলেন মেসি। এর আগে ২০১৯ সালে প্রথমবারের মতো এ পুরস্কার জিতেছিলেন মেসি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় ফ্রান্সের প্যারিসে ‘ফিফা দ্য বেস্ট’ নামের এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলেকে স্মরণ করা হয়। এ সময় পেলের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের চুম্বকাংশ জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। ব্রাজিলিয়ান এক শিল্পী ‘ফুটবলের রাজা’কে উৎসর্গ করে একটি গানও পরিবেশন করেন।

মেসি ছাড়া এবারের সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতাতে অগ্রণী ভূমিকা রাখা এমিলিয়ানো মার্টিনেজ। সেরা কোচের পুরস্কার উঠেছে আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনির হাতে।

অন্যদিকে, ফরাসি তারকা এমবাপ্পে কাতার বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে না পারলেও দুর্দান্ত পারফরম্যান্সে জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। পাশাপাশি ক্লাবের জার্সিতেও ধারাবাহিকভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন এ ফরাসি তারকা। আরেক ফরাসি তারকা করিম বেনজেমা ২০২২ সালে জিতেছেন ফিফা ব্যালন ডি অরের পুরস্কার। তাই তার সামনে সুযোগ ছিল এবার ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডও নিজের নামে করে নেওয়ার। কিন্তু মেসির সামনে সেটা আর সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com