1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

দেশের অর্থনীতর সঙ্গে পুঁজিবাজারের মিল নেই

  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৫৬ পিএম
  • ৬২০ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, ‘দেশের অর্থনীতর সঙ্গে পুঁজিবাজারের কোন মিল নেই। ২০১০ সালে পুঁজিবাজারে যখন ধস নামে তখন দেশের অর্থনীতির অবস্থা ভালো ছিলো। এরপর থেকে অর্থনীতির অনেক উন্নয়ন হলেও পুঁজিবাজারের তেমন কোন উন্নয়ন হয়নি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘পুঁজিবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তির প্রতিবন্ধকতা ও সমাধানের উপায়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে অনলাইন বিজনেস নিউজপোর্টাল বিজনেস আওয়ার২৪.কম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম; বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মামুনুর রশীদ। সেমিনারে সভাপতিত্ব করেন বিজনেস আওয়ার টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা আকতার হোসেন সান্নামাত (এফসিএ)। এতে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক আমিরুল ইসলাম নয়ন।

তিনি বলেন, ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে গত ২০ বছর ধরে আলোচনা হলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। এর মূল কারণ হিসাবে তিনি বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংকগুলোর কাছে অতিরিক্ত অর্থ পড়ে আছে। ভালো কোম্পানিকে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলো পেছনে পেছনে ঘোরাঘুরি করছে। অর্থাৎ তারা খুব সহজে টাকা পাচ্ছে। অন্যদিকে পুঁজিবাজার থেকে টাকা নিতে সময়ক্ষেপণ এবং নানা বাধা পেরোতে হয়। ফলে অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক এবং পুঁজিবাজারের মধ্যে অবশ্যই ব্যাংক এগিয়ে আছে। সেখানে কস্ট অব ফান্ডও কম। তাহলে কেন তারা পুঁজিবাজারে আসবে? 

তিনি বলেন, ‘যতোদিন পর্যন্ত ব্যাংকে পর্যাপ্ত তারল্য থাকবে, ততোদিন পর্যন্ত তারা পুঁজিবাজারে আসবে না। তাছাড়া পুঁজিবাজারে আসতে নানা ধরনের আইনি জটিলতা পেরিয়েই তাদেরকে এখানে লিস্টেড হতে হয়। এই জায়গাটাকে সহজ করতে হবে। কম সময়ে আইপিও অনুমোদন দিতে হবে, অডিটের গুণগত মান ঠিক রাখতে হবে। ভালো কোম্পানি আনতে হলে আইপিও প্রাইসিং পলিসি ফেয়ার হতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে হবে। সর্বোপরি সুশাসন নিশ্চিত করতে হবে। আইন করার পাশাপাশি তা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। তাহলেই ভালো কোম্পানি পুঁজিবাজারে আসতে আগ্রহী হয়ে উঠবে।’

তিনি আরো বলেন, ‘মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে লিস্টেড হতে বাধ্য করা বা কড়াকড়ি আরোপ করা সহজ নয়। কেননা আমাদের দেশে বিদেশি বিনিয়োগ এমনিতেই অনেক কম। ফলে কড়াকড়ি আরোপ করলে সেটা আারো কমে যাবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com