1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

বাংলাদেশকে ধন্যবাদ জানাল রাশিয়া

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩৭ পিএম
  • ৪৬১ Time View

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে।

অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল। এ কারণে এক টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার রাশিয়া দূতাবাস।

জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৪১টি। ইউক্রেন, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রায় সব পশ্চিমা দেশই অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, মালি ইরিত্রিয়া ও নিকারাগুয়া। প্রস্তাবটিতে ভোটদানে বিরত ছিল ৩২টি দেশ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ছয়টি বড় প্রস্তাব পাস হয়েছে। বৃহস্পতিবার পাস হওয়া প্রস্তাবটিকে নন-বাইডিং রেজুল্যুশন বলা হচ্ছে। এর অর্থ এটি মানার ক্ষেত্রে কোনো দেশের ওপর আইনগত বাধ্যবাধকতা নেই।

এদিকে ইউক্রেনে রুশ হামলা বিশ্ব বিবেকের প্রতি অবমাননাকর বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) সাধারণ পরিষদের বৈঠকে তিনি আরও বলেন, আঞ্চলিক অস্থিতিশীলতাকে রীতিমতো উসকে দিয়েছে মস্কো। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে রুশ প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিতের কড়া সমালোচনা করেন গুতেরেস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com