1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
লভ্যাংশ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লভ্যাংশ ঘোষণা করেছে আরডি ফুড সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বান জানিয়ে পর্দা নামলো দেশের দ্বিতীয় নবায়নযোগ্য জ্বালানি উৎসবের স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩০তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৫তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ৬২তম বোর্ড সভা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ ব্যাংক ঘোষিত পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে টাউন হল সভা ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু; মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ ভৈরবে কাপড় ব্যবসায়ীকে অপহরণ করে পরকীয়ার নাটক সাজানোর মামলায় প্রধান অভিযুক্ত কারাগারে

ডিএসইতে গড় লেনদেন কমেছে ৩৫.২১%

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৪০ এএম
  • ১৯৬ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে কমেছে লেনদেনের পরিমাণও। আলোচ্য সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন কমেছে ৩৫.২১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিদিন ২৭৩ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৪২২ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইর গড় লেনদেন কমেছে ১৪৯ কোটি ১১ লাখ ১৩ হাজার ৬৯২ টাকার বা ৩৫.২১ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মাত্র ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে কমেছে ডিএসইর লেনদেনের পরিমাণও। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৯২ কোটি ২৫ লাখ ১২  হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ১ হাজার ১৮  কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকার বা ৪৮.২৫ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪১ দশমিক ০৯ পয়েন্ট বা  দশমিক ৬৬ শতাংশ কমে ৬ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০.৭৬ পয়েন্ট বা  দশমিক ৭৯ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ১৫৩টির। আর ১৮২টির দাম ছিল অপরিবর্তিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com