1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রবি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং বর্ষসেরা সবচেয়ে টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিসহ ৩ ক্যাটাগরিতে- এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন টাঙ্গাইলে চার ফার্মেসির জরিমানা ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

ব্যাংকারদের বেতন কাঠামো নির্ধারণ কেন অবৈধ নয়

  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৫৫ এএম
  • ৫৯৬ Time View

দেশে ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে দেওয়া বাংলাদেশ ব্যাংকের সার্কুলার কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আদালত।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রহমান রাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী এএম মাসুম ও সাইফুর রহমান রাহী।

এর আগে গত ২০ জানুয়ারি প্রথমবারের মতো ব্যাংকারদের জন্য সর্বনিম্ন বেতন ২৮ হাজার টাকা বেঁধে দিয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।

একইসঙ্গে লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে চাকরি থেকে কাউকে বাদ দেওয়া যাবে না বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়, চলতি বছরের মার্চ থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

পরে বেসরকারি ব্যাংকগুলোর ন্যূনতম বেতন কাঠামোর নির্দেশনার কিছু শর্ত আংশিক শিথিল করে ১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আরেকটি সার্কুলার জারি করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com