1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

বীমা কোম্পানির শাখা-কার্যালয় বন্ধ করতে লাগবে অনুমতি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.০১ পিএম
  • ২২৩ Time View

ইচ্ছে করলেই বীমা কোম্পানিগুলো তাদের প্রতিষ্ঠানের শাখা বা কার্যালয় স্থানান্তর বা বন্ধ করতে পারবেন। প্রতিষ্ঠানের শাখা বা কার্যালয় স্থানান্তর বা বন্ধ করার ব্যাপারে নির্দেশন দিয়েছে বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

নতুন নির্দেশনায় বলা হয়েছে কর্তৃপক্ষের নিকট হতে পূর্বানুমোদন গ্রহণ ব্যতিত বীমা প্রতিষ্ঠানের শাখা বা কার্যালয় স্থানান্তর বা বন্ধ করা যাবেনা।

ইতোপূর্বে যে সকল স্থান হতে শাখা বা কার্যালয় স্থানান্তর অথবা বন্ধ করা হয়েছে, সে সকল স্থানে পুনরায় শাখা বা কার্যালয় খোলার ক্ষেত্রে পূর্বের স্থানান্তর অথবা বন্ধ সংক্রান্ত তথ্যসহ নতুন লাইসেন্সের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে।

বীমা পলিসি গ্রাহকসহ সংশ্লিষ্ট সকলকে সরাসরি অবহিতকরণের লক্ষ্যে বীমা প্রতিষ্ঠানের শাখা বা কার্যালয় স্থানান্তর অথবা বন্ধ করার পূর্বে স্থানীয় ও জাতীয় পত্রিকায় এতদসংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করতে হবে এবং বিজ্ঞাপনের কপি কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করতে হবে।

বীমা প্রতিষ্ঠানের শাখা বা কার্যালয় স্থানান্তর অথবা বন্ধ করার অব্যবহিত পূর্বের স্থানে সাধারণের দৃষ্টিগ্রাহ্যভাবে স্থানান্তরিত শাখার নতুন ঠিকানা এবং বন্ধকৃত শাখার ক্ষেত্রে যোগাযোগের ঠিকানা স্থানান্তর অথবা বন্ধ করার তারিখ হতে কমপক্ষে ২ (দুই) মাস প্রদর্শন করতে হবে;

একই স্থানে একাধিক শাখা বা কার্যালয় স্থাপন করা যাবেনা। নতুন নির্দেশনা জারির তারিখ থেকে ১৫ (পনের) দিনের মধ্যে বীমা প্রতিষ্ঠানের সকল শাখা বা কার্যালয়ের (স্থানান্তরিত বা বদ্ধসহ ঠিকানা, ই-মেইল ও ফোন/মোবাইল নম্বর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হালনাগাদ করে সে তথ্য কর্তৃপক্ষকে প্রেরণ করতে হবে। পরবর্তীতে বীমা প্রতিষ্ঠানের শাখা বা কার্যালয়ের ঠিকানা, ই-মেইল ও ফোন/মোবাইল নম্বরে কোন পরিবর্তন হলে তা তাৎক্ষণিকভাবে ওয়েবসাইটে হালনাগাদ করে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com