1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৪৭ এএম
  • ২৭৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ী ভাঙা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইসলামি ইউনিভার্সিটির ওমর ফারুক পলক (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার আরও ২ সহপাঠী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন।

তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রিকশাচালক রিয়াদ ফকির জানান, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশপাশের লোকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে গেছে।

এদিকে আহত জুয়েল রানা জানান, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরায়। মুগদায় ‘বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি’তে বিবিএ এর প্রথম বর্ষের ছাত্র তারা। সকালে পলকের মোটরসাইকেলে করে তারা তিনজন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

আহত তাদের আরেক সহপাঠীর নাম পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহতের খবর পাওয়া গেছে। বাসটি শনাক্ত করা যায়নি। বিস্তারিত জানার জন্য টিম পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com