1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

ভার্চুয়ালি বৈঠক করবেন তারেক রহমান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩৭ এএম
  • ২৬৫ Time View

সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার পরে এবার ইউনিয়ন পরিষদের (ইউপি) দলীয় সমর্থক সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের সঙ্গে এই বৈঠকে হবে। পরে ধারাবাহিকভাবে অন্য বিভাগের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকেলে রংপুর বিভাগের দল সমর্থিত স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দলীয় প্রতীকে এবং আগে দলের সমর্থনে নির্বাচিত স্থানীয় সরকারের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যানের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করবে বিএনপি।

বৃহস্পতিবার রংপুর বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। আগামী ১৬ মার্চ পর্যন্ত বিভাগভিত্তিক এসব বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি বৈঠকে ২৫০ জনপ্রতিনিধির সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com