1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

শেখ হাসিনা: বিএনপি একটি অবৈধ সংগঠন

  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.২৭ পিএম
  • ২২৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি একটি অবৈধ সংগঠন। বিএনপির জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীর হাত দিয়ে। তিনি বলেন, ‘অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে যে সংগঠন গড়ে উঠেছে সেই দলও অবৈধ।’

বুধবার (২২ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বিএনপির জন্ম অবৈধ ক্ষমতা দখলকারীর হাত থেকে, আর যে ক্ষমতা দখল করেছিল, উচ্চ আদালত তার ক্ষমতা দখলকে অবৈধ রায় দিয়েছেন। দেশবাসী যেন তাদের অবৈধ বলেই প্রত্যাখ্যান করে। সেটাই আমার আবেদন।’

‘ওরা (বিএনপি) এদেশের মানুষের কল্যাণও চায় না, মঙ্গলও চায় না। ক্ষমতায় থাকাবস্থায় সংবিধান কলুষিত করেছে। স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সবকিছু তারা করেছিল। ১৪ বছরে সেখান থেকে পরিবর্তন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে নিয়ে গিয়েছি।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিনা পয়সায় করোনা ভ্যাকসিন দিয়েছি। অন্য কোনো দেশ দেয়নি। আমাদের অত টাকা-পয়সা নেই কিন্তু আমাদের মনটা অনেক বড়। দেশের মানুষের ভালো-মন্দ আমরা চিন্তা করি। মানুষের জন্য আমরা ভাবি।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলা করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। সেই পরিকল্পনা দেয়া আছে। সেজন্য দরকার জনগণের ভোটের অধিকার। একমাত্র আওয়ামী লীগই জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে।

মাতৃভাষা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্য ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। তবে মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগই প্রথম ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয়। ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদের আত্মদান বৃথা যায়নি।

‘সব ইতিহাস থেকেই জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং অসমাপ্ত আত্মজীবনী না প্রকাশ হলে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছেই ফেলা হতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com