সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২২ ফেব্রুয়ারি) শাইনপুকুর সিরামিকসের সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকার।
লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪৮ লাখ টাকার।
আর ৯ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।
শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সি পার্ল হোটেল, জেমিনি সি ফুড, আমরা নেটওয়ার্কস, রূপালী লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা এবং এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।