1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় একজন ডেঙ্গুতে আক্রান্ত

  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.০৮ পিএম
  • ২৩৮ Time View

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এতে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৯ জনেই অপরিবর্তীত রয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময়ের মধ্যে সারা দেশে নতুন করে আরও একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগী ঢাকার বাইরে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৭০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৬৭২ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। আর চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬২ হাজার ৩৮২ জন। আর এই বছরে ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com