1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রলীগ-বিএনপির সংঘর্ষ

  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ১.০৯ পিএম
  • ২৪৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সরকারি মাহাতাব উদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ফুল দিয়ে ফেরার সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকু মারাত্মক আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আব্দুর রহিম মোল্যা বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com