1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

দিনাজপুর জেলা পরিষদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৫১ পিএম
  • ১৮৯ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন বলেছেন, নতুন পরিষদের দায়িত্বভার গ্রহণের তিন মাস এখনও অতিক্রম করতে পারিনি আমরা। এরই মধ্যে একটি সংবাদ মাধ্যম জেলা পরিষদের তিনজন কর্মকর্তা তথা জেলা পরিষদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করেছে। সত্য-মিথ্যা যাচাই না করেই সংবাদটি পরিবেশন করা হয়েছে বলে তিনি জানান। এই অসত্য তথ্য সম্বলিত অপপ্রচারমুলক সংবাদের তীব্র প্রতিবাদ জানান তিনি।

২০ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে পরিষদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা জেলা পরিষদের আওতাধীন ১৩ উপজেলার যে উন্নয়নের স্বপ্ন বুনন করতে যাচ্ছি, এ ধরণের অপপ্রচারমুলক সংবাদ আমাদের কর্মস্পৃহা ক্ষতিগ্রস্থ করবে। জেলার উন্নয়নে সাংবাদিকদের অংশীদারের আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিষদের চেয়ারম্যান বলেন, যে বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে, কেউ এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। আর অভিযোগ পেলে তা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মো. জয়নুল আবেদীন, পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় একটি দৈনিকে দিনাজপুর জেলা পরিষদের কিছু কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন করা হয়েছে। এরই প্রেক্ষিতে জেলা পরিষদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা পরিষদের চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com