1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

আজ সব মহানগরে বিএনপির পদযাত্রা

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.০১ পিএম
  • ২৪৪ Time View

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শনিবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বাদে দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

মহানগরগুলো হলো- চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর।

পদযাত্রা কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। সব মহানগরে নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।

ময়মনসিংহ মহানগরের পদযাত্রার নেতৃত্ব দেবেন বিএনপি নেতা মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান, রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ, খুলনায় বরকত উল্লা, কুমিল্লায় মো. শাহজাহান, গাজীপুরে এ জেড এম জাহিদ হোসেন, ফরিদপুরে শামসুজ্জামান ও রংপুরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

এর আগে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরে পৃথক পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com