1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

রাজপথ দখল করে বিশৃঙ্খলা সৃষ্টিই বিএনপির উদ্দেশ্য

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.০৯ পিএম
  • ১৮৯ Time View

বিএনপি রাজপথ দখল করে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুই তার সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেয়ে আওয়ামী লীগ হামলা-মামলায় ব্যস্ত – বিরোধীদের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য বাড়বে, আগে থেকে বিএনপির এ কথা বলার উদ্দেশ্য কী? এখনও তো রমজান আসেনি। রমজান আসতে একমাস বাকি। তার আগে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য হলো দ্রব্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দেয়া।’

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য সকালে বলেছেন যে পাল্টা কর্মসূচি দেওয়া আওয়ামী লীগের দৈন্যতা, এ নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ রাজপথের দল। আমাদের সবসময় কর্মসূচি ছিল ও থাকবে। আমরা কাউকে রাজপথ ইজারা দিইনি। বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, কয়েকদিন আগে ইউনিয়নে-ইউনিয়নে পদযাত্রা করেছে তারা। আপনারা দেখেছেন যে আমাদের দলের শান্তি সমাবেশের ওপর হামলা করে গাড়ি-ঘোড়া পুড়িয়েছে তারা। সেখানে তাদের অগ্নিসন্ত্রাসীদের দেখা গেছে। তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ফরাসি রাষ্ট্রদূত ম্যারি ম্যাসদুপুইয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি ফরাসি কোম্পানি সরবরাহ করেছে। এটি কেমন কাজ করছে, তা জিজ্ঞাসা করেছেন তিনি। আমি বলেছি, সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হয়। শুরুতে কিছু ছোটোখাটো সমস্যা ছিল, এখন সেগুলো নেই।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট খুব ভালোভাবে চলছে। আমাদের সরকার এখন একটি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে। রাষ্ট্রদূতের সঙ্গে সেটি নিয়েও আলোচনা হয়েছে। তাদের পক্ষ থেকে সেটির জন্য অফার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com