1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৪৯ এএম
  • ২২৮ Time View

উত্তর আমেরিকার দেশ কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। কানাডার স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ৪২৭ সাউথবাউনড হাইওয়ে ডানডাস এক্সিটে এ ঘটনা ঘটে।

ঢাকা পোস্টের কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুল জানিয়েছেন, নিহতেরা হলেন শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরেক শিক্ষার্থী কুমার দে।

চারজন যাত্রী নিয়ে একটি গাড়ি খুব দ্রুত গতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি র‌্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে খাদে গিয়ে পড়ে অন্য কংক্রিটের দেওয়ালে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

টরেন্টো ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে প্রথমে গাড়িতে লাগা আগুন নেভান তারা। এরপর ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করেন। পেছনের সিটে বসা দুজনকে তখনই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। গাড়ির চালক অপর এক শিক্ষার্থী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।

এ ঘটনায় কানাডার টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com