1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

বুরো বাংলাদেশের বন্ড অনুমোদন

  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৫.৫৩ পিএম
  • ২৪৯ Time View

বুরো বাংলাদেশের ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, আন-সিকিউরিড, ফুল্লি রিডেম্বল ও সাসটেইন্যাবল ফাইন্যান্স জিরো ক্যুপন বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৫ জানুয়ারি) বিএসইসির ৮৫৩তম সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, এই বন্ডটি ৮% ডিস্কাউন্ট রেটে ইস্যু করা যাবে  এবং প্রতি ইউনিট অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডের মেয়াদ ২ বছর।

আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, এই বন্ডের টাকায় বুরো তাদের ক্ষুদ্র ঋণ/ এসএমই পোর্টফোলিও সম্প্রসারণে ঋণ প্রদানের জন্য ব্যবহার করবে।

সেনা কল্যান ইনস্যুরেন্স লিমিটেড বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে এবং এরেঞ্জার হিসেবে দায়ত্ব পালন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এছাড়াও শর্তানুযায়ী বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডের অন্তর্ভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com